ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প কাজ বাস্তবায়নের লক্ষ্যে পিআইসি গঠনের উদ্দেশ্যে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর রক্ষা প্রকল্পের ডুবন্ত বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং ছাতক উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বানায়ত গ্রামের আল-মামুন শাহিনের বাড়িতে এ গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গ্রামের আছদ্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত গণশুনানী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন।
বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড ছাতকের উপ-সহকারি প্রকৌশলী ভানুজয় দাস, জাউয়া ইউপি সদস্য আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুছ সুমন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, মুক্তিযোদ্ধা রেজন আলী, বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-মামুন শাহিন, দলিল লিখক কাজী হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, স্থানীয় বুরহান উদ্দিন, মবশ্বির আলী, ইলিয়াছ আলী, রুহুল আমিন, লুৎফুর রহমান, মিজানুর রহমান, সেকেল আহমদ, মোহাম্মদ আলী, আব্দুল ছালাম ইমরান, লেচু মিয়া, বাপাউবো’র কার্য সহকারি ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মোহাম্মদ কাজী হাবিবুর রহমান।


