ছাতকে পানি বি-লবনীকরণ ও বিশুদ্ধকরণ কর্মশালা

ছাতক প্রতিনিধি
ছাতকে সোলার প্যানেলের মাধ্যমে পানি বি-লবনীকরণ ও বিশুদ্ধকরণ প্রকল্পের সুফল ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিডিবিএফ’র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ও পিডিবিএফ প্রধান কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক মাহবুব হোসেনের পরিচালানায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিডিবিএফ সিলেটের উপ-পরিচালক রাধা বিনোদ পাল, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এতে বক্তব্য রাখেন, শিক্ষক দিলোয়ার হোসেন খান, সুর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, শিক্ষক আফরোজ আলী, ইমাদ উদ্দিন মানিক, মাও. বশির উদ্দিন, মাও. আব্দুল আজিজ ও পিডিবিএফ’র মনিটরিং সোলার সোহেল হোসেন।