জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে বৈতুল্লাহ নামের আটককৃত এক মাদক মামলার আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। রবিবার সন্ধ্যা ৭ টায় ঘটনাটি ঘটেছে উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন-টুকেরগাঁও এলাকায়। এসময় পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি ভাংচুর করে আসামী ছিনতাইকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ প্রশাসন ও এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
এ ঘটনায় জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরু মিয়াকে জাউয়াবাজার থেকে প্রত্যাহার করে ছাতক থানায় সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বৈতুল্লাহ (৪০)কে গ্রেফতার করতে বড়কাপন বাজার অভিযান চালিয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া, এএসআই সমিরন দেব ও এএসআই জুয়েল আহমদ বাজারের দোকান ভেতর লুকিয়ে থাকা বৈতুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে বৈতুল্লাহর সহযোগি ও স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার সহযোগিরা এসআই নুর মিয়ার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করে। বৈতুলল্লাহ বড়কাপন-টুকেরগাঁও গ্রামের ছইচ মিয়ার পুত্র।
এসআই নুর মিয়া জানান, আসামীকে ঝাপটে ধরার পর সে কৌশলে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে সামান্য ক্ষতি হয়েছে মাত্র।
তবে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামী বৈতুল্লাহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার হারুন অর রশিদ দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, এসআই নুরু মিয়াকে জাউবাজার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ছাতক থানায় সংযুক্ত করা হয়েছে।
- জগন্নাথপুরে এক রাতে ৮টি দোকানে চুরি পাহারাদার আটক
- মালিক-শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব দিরাই সড়কে যান চলাচল বন্ধ


