ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের ৭টি বিশেষদল গ্রেফতার অভিযানে অংশ নেয়। অভিযানে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের জুয়াদ উদ্দিনের পূত্র গৌছ উদ্দিন, ওয়ারেন্টভুক্ত আসামী পৌর শহরের বাগবাড়ী আবাসিক এলাকার মৃত বেনু মিয়ার পূত্র কানন মিয়া, ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের ইমান আলীর পূত্র আব্দুল আজিজ, একই গ্রামের আজিরন উদ্দিনের স্ত্রী ফুলমালা বেগম, ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মিম্বর আলীর পূত্র বুধাই মিয়া, হানিফ আলীর পূত্র জামাল মিয়া, রহমতপুর গ্রামের আলকাছ আলীর পূত্র শায়েস্তা মিয়া, ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা গ্রামের মোতালেব আলীর পূত্র ফারুক মিয়া, নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের রজব আলীর পূত্র ওমর আলী, বাশটিলা গ্রামের মানিক মিয়ার পূত্র সোয়েব মিয়া, চরমহল্লা ইউনিয়নের সাখাইতি গ্রামের লাল মিয়ার পূত্র বাদশা মিয়া ও দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মনফর আলীর পূত্র আলমাছ আলীকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।
- ছাতকে ৯৬ বোতল ভারতীয় মদ আটক
- সংবর্ধনা ছাতকের মৈশাপুরে যুক্তরাষ্ট্র ন্যাশনাল বিটা ক্লাবের ক্ষুদে প্রেসিডেন্ট কাজী আরিয়ানা মিয়া


