ছাতকে পুষ্টি সমন্বয় কমিটির সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আব্দুল কদ্দুছের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফজলুল কবির।
বিশেষ অতিথির ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
সভা শেষে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফজলুল কবির উপজেলা পরিষদ, ছাতক পৌরসভা, ভূমি অফিস ও ছাতক সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।