ছাতকে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পুলিশ প্রশাসনের সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৩৬টি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পুলিশ প্রশাসনের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহমুদুল হাসান, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ফজলে হাসান রাব্বী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি মহুন্ত কুমার রায়।
বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাজীব আচার্য্য, শিব চরন শর্ম্মা, নির্মলেন্দু দস্তিদার, রিপন দাস, রনজিত দে, ভুলু দাস, পরেশ চন্দ, সত্যেন্দ্র দাস, রাজন ঘোষ, রামু রায়, শুভ্র সূত্রধর, অজিত পাল, টিটু দাস, শ্যামল বিশ্বাস, নিশিকান্ত দেবনাথ, বিজন দেবনাথ, মলয় কর, নিশি রঞ্জন দাস প্রমুখ।
পরে দুপুরে ছাতক থানা প্রাঙ্গণে ওসি (তদন্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহুন্ত কুমার রায়, এসআই আনোয়ার হোসেন, এসআই মহিউদ্দিন, এসআই মোশারফ হোসেন, এসআই মাসুদ আলম, এসআই আনোয়ার মিয়া, এস আই দিপংকর বিশ্বাস প্রমুখ।