ছাতকে পৃথক মামলায় আওয়ামীলীগ নেতাসহ দু’পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে পৃথক মামলায় আওয়ামীলীগ নেতাসহ দু’পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইয়াকুব আলী হত্যা মামলার আসামী ঠান্ডা মিয়াকে সুনামগঞ্জ শহর থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। সে ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র। এদিকে অস্ত্র মামলার পলাতক আসামী আবুল হাসনাতকে সিলেট নগরীর পল্লবী আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি দল। ভোর রাতে তাকে ছাতক থানায় হস্থান্তর করা হয়। আবুল হাসনাত ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাদে ঝিগলী গ্রামের মৃত আব্দুল লতিবের পুত্র। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, র‌্যাবের মাধ্যমে গ্রেফতার হওয়া আবুল হাসনাতকে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।