ছাতকে পৌর স্বেচ্ছাসেবকলীগের ৯টি ওয়ার্ড কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকে পৌর স্বেচ্ছাসেবকলীগের ৯টি ওয়ার্ডে নুতন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী  নব্বই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে এ কমিটিকে অনুমোদন করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল বাছিত মামুন ও প্রথম যুগ্ম-আহবায়ক সাদমান মাহবুব সানি।
মাহবুব আলমকে আহবায়ক ও শাহ আইনুল হক লিপুকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকলীগের ১নং ওয়ার্ড, সুহেল আহমদকে আহবায়ক ও কপিল চন্দ্র দাসকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকলীগের ২নং ওয়ার্ড, তাজিম হোসেনকে আহবায়ক ও এমরান হোসেন লিকনকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবকলীগের ৩নং ওয়ার্ড, খালেদ মিয়াকে আহবায়ক ও আইনুলকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকলীগের ৪নং ওয়ার্ড, মেহেদী হাসান সোহেলকে আহবায়ক ও জাবেদ আহমদকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড, মানিক আচার্য্যকে আহবায়ক ও উত্তম আচার্য্যকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ড, ইসলাম উদ্দিনকে আহবায়ক ও ওবায়দুল ইসলাম চৌধুরীকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড, রহিম উদ্দিনকে আহবায়ক ও রাহিম আলীকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট  ৮নং ওয়ার্ড এবং সাচ্ছা মিয়াকে আহবায়ক ও রুপম আহমদকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকলীগের ৯নং ওয়ার্ড গঠন করা হয়েছে।