ছাতক প্রতিনিধি
ছাতকে পৌর স্বেচ্ছাসেবকলীগের ৩টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ছাতক পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগের পৃথক এই ৩টি আহবায়ক কমিটি গঠন করা হয়।
শনিবার দুপুরে তাজিম হোসেনকে আহবায়ক ও এমরান হোসেন লিকনকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবকলীগের ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য হলেন যুগ্ম-আহবায়ক সাউফুল আলম, রাজু আহমদ, সদস্য তপন দেবনাথ, রুবেল মিয়া, জাহাঙ্গির আলম, ইদ্রিছ আল, আকরামুল হোসেন, চয়ন দেবনাথ, তারেক চৌধুরী, সুজন দেবনাথ, আল-আমিন অপু, অলিক দাস, আবদাল মিয়া, তোফায়েল আহমদ, মুহিবুর রহমান, দুলাল মিয়া, আফজাল হোসেন, শংকর দেবনাথ, অঞ্জু দাস।
এর আগে শুক্রবার মাহবুব আলমকে আহবায়ক ও শাহ আইনুল হক লিপুকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকলীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এ ছাড়া জামিল হোসেন ও জাবেদ মিয়াকে যুগ্ম-আহবায়ক এবং রাকেশ চন্দ্র দাস, সুহেল মিয়া, মিন্টু চন্দ্র দাস, লাল মিয়া, বুরহান উদ্দিন, শহা মিনহাজুল শান্ত ও রুবেল মিয়াকে কমিটির সদস্য করা হয়েছে।
সুহেল আহমদকে আহবায়ক ও কপিল চন্দ্র দাসকে প্রথম যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকলীগের ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান বাবুল, মকবুল হোসেন, আল-আমিন, সদস্য শাহাদাত হোসেন রুবেল, মোহাম্মদ হানিফ, মাহবুব বাবু, পারভেজ আহমদ, মাহবুব উলাহ রাজু, সাইফুর রহমান সুহেল, রাজু আহমদ, আলমগীর হোসেন, আশিক মিয়া, হানিফ আলী, জাকির হোসেন, জসিম উদ্দিন, রুমন আহমদ, শাহীন আহমদ, শরীফ আহমদ, সাবজিল আহমদ।
গঠিত পৌর স্বেচ্ছাসেবকলীগের ৩টি ওয়ার্ড কমিটিকে অনুমোদন দিয়েছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল বাছিত মামুন ও প্রথম যুগ্ম-আহবায়ক সাদমান মাহবুব সানি।
- জগন্নাথপুরে মদ্যপানের অভিযোগে গ্রেফতার ৪
- ‘নারীর অংশগ্রহণ নিশ্চিত হলে প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে’


