ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিক্ষের হামলায় জুয়েল মিয়া (২৬) ও শামীম আহমদ(১৮) নামের দুই যুবক আহত হয়েছে। গুরুতর আহত জুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নোয়ারাই ইউনিয়নের বড়গলা গ্রামে।
স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনের পর থেকেই বিজয়ী প্রার্থী দেওয়ান আব্দুল খালেক রাজা ও পরাজিত প্রার্থী আফজাল আবেদীন আবুলের বড়গলা গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। ইতিমধ্যেই একাধিকবার উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। নির্বাচনে বিজয়ী হওয়ার সুবাদে কর্মী-সমর্থকসহ বড়গলা গ্রামবাসীর জন্যে শুক্রবার মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালেক রাজা। দাওয়াতে অংশগ্রহণ নিয়ে পরাজিত আবুল পক্ষের সমর্থকদের মাঝে দেখা দেয় মতবিরোধ। দাওয়াতে যোগ দেয়া না দেয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হয় জুয়েল ও শামীম। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
- মরাটিলা রোডে ছিনতাইয়ের শিকার দুই কলেজ ছাত্র
- ধর্মপাশায় শিক্ষিকা লাঞ্ছনার ঘটনায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


