ছাতকে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিকের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্র ও শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ প্রতিবন্ধীর বাড়ি-বাড়ি গিয়ে নগদ অর্থ তুলে দেয়া হয়। শুক্রবার সকালে ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের সৈয়দ মঞ্জিলে আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ সামছুল ইসলাম কয়েছের সভাপতিত্বে ও ট্রাস্ট’র সদস্য আঙ্গুর মিয়ার পরিচালনায় এবং শনিবার মহদী এলাকায় তাজিবুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টর সদস্য হাফিজুল ইসলামের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ মুজিবুর রহমান, শরীফ উল্লাহ, আজাদ মিয়া, আশুক মিয়া, সৈয়দ সালেহ আহমদ, মুফতি আলী আহমদ, রফিকুল ইসলাম, আব্দুল খালিক, রাহিমুল ইসলাম, আজাদ রব্বানী, আনোয়ার আলী, মুক্তার আলী, লাল মিয়া, রোকন উদ্দিন, সুরেশ সূত্র ধর, হিরেন্দ্র নাথ, আব্দুল হাসিম, প্রণব, বাবুল মিয়া প্রমুখ।