ছাতক প্রতিনিধি
ছাতকে পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে অর্ধশত অসহায় পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী সমর আলীর পুত্র মুজিবুর রহমানের অর্থায়নে এসব চাল বিতরণ করা হয়। সকাল ৯টায় তার নিজ বাসভবন থেকে এসব চাল বিতরণ করেন প্রবাসীর স্বজন, সিংচাপইড় মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি নুরুল ইসলাম তালুকদার।
এসময় মুরব্বি মখবুল আলী, ব্যবসায়ি আব্দুর রহিম, স্বজন খালেদুল ইসলাম, জহির আলী, মিরাশ আলীসহ প্রমূখ উপস্থিত ছিলেন। চাল বিতরণ প্রসঙ্গে প্রবাসীর স্বজন নুরুল ইসলাম তালুকদার জানান, এ সহযোগিতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল উল্লেখ করে গ্রামের অন্যান্য প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।


