তপন জ্যোতি তপু, ছাতক
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর নিজ নামে বৈধ ক্রয়কৃত ভূমি আত্মসাতের অভিযোগ উঠেছে ঐ প্রবাসীর সৎ মা ও সৎ বোনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর চাচাতো ভাই কাইতকোনা গ্রামের মৃত আনফর আলীর পুত্র বাবরু মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার ছাতক উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, একটি কুচক্রী মহলের ইন্ধনে মাজুমা বেগম ও তার মেয়ে ছানোয়ারা বেগম আনা মিয়ার ক্রয়কৃত ভূমির অংশ অথবা অংশের পরিবর্তে টাকা দেওয়ার জন্য আনা মিয়া ও তার পরিবারের সদস্যদের নানাভাবে ভয় ভীতি, খুন খারাবির হুমকি দিয়ে আসছেন। মাজুমা বেগম ও তার মেয়ে ছানোয়ারা বেগম এর প্রতিবন্ধকতার প্রবাসী আনা মিয়া ও তার পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হওয়ার পাশাপাশি ভূমি জালিয়াতির মাধ্যমে বিক্রয় করার ষড়যন্ত্রে মাজুমা বেগম ও তার মেয়ে ছানোয়ারা বেগম তৎপর হয়ে উঠেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়।


