ছাতকে প্রভাষক শহীদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের প্রভাষক শহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদেরর সভাপতি রুহুল আমিন তালুকদার। শিক্ষক আবুল হাসান এবং শিক্ষক ইমরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী অনার্স কলেজের সহকারী অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, জাউয়া বাজার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সমর কুমার সরকার, সহকারী অধ্যাপক আরশ আলী, সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম বকূুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ শিকদার, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মাহমুদ আলী, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছব আলী, মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল আলম, জনতা উচ্চ বিদ্যালয় (কামরাঙ্গী)’র প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক, মিছবাহ উদ্দিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র শিক্ষিকা শ্যামলী চক্রবর্তী, সালমা আক্তার চৌধুরী, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন পাল, হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, হাসান আলী, অভিভাবক ফয়জুল করিম, কয়েছ মিয়া, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনু, বশির আহমদ, ফয়জুল ইসলাম মকু, ইউপি সদস্য নুনু মিয়া, জয়নাল আবেদীন, শিক্ষক আল আমিন, রেজাউল করিম প্রমুখ।
বক্তারা প্রভাষক শহীদুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, বুধবার বিকেলে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন প্রভাষক শহীদুল ইসলাম।