ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সিলেট অঞ্চলে শস্যের নীবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ফল বাগান প্রদর্শনীর জন্য ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কৃষি কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ফলজ চারা গাছ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার।
উপজেলার ১৩টি ইউনিয়নে প্রতিটি ৩৩ শতক পরিমাণ ভুমির ১২টি বাগানের জন্য আম, কাঁঠাল, চায়না-৩ লিচু, পেয়ারা, বাতাবী লেবু ও মাল্টা গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে মাল্টা চাষাবাদের জন্য রয়েছে ৭টি প্রদর্শনী বাগান।
চারাগাছ বিতরণকালে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, আলউদ্দিনসহ বিভিন্ন ইউনয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা জগলুল হায়দার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, টিলা রকম ভুমি মাল্টা চাষের উপযোগি। এর জন্য ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের কৃষকদের মাঝে মাল্টার চারা বিতরণ করা হয়েছে। বাকী চারা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে। উপযুক্ত পরিচর্চা করতে পারলে রোপণের এক বছরের মধ্যে আম, লিচু এবং ৩বছরের মাথায় মাল্টা ও কাঠাল ধরতে শুরু করবে।


