ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বুধবার দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল মাঠে সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পৌর শহরের বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে খিদ্রাকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা লাভ করে।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতায় শেওতরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। উভয় চ্যাম্পিয়ন দল আগামীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেবে। খেলা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান মানিক।
- জহুর কমিউনিটির অর্থায়নে মালয়েশিয়া থেকে দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরছেন ২১ বাংলাদেশি
- ছাতকে আবারো ঘুর্নিঝড়ের আঘাত কাচা ঘরবাড়ি ও গাছপালা বিধস্ত


