ছাতক প্রতিনিধি
ছাতকে জমিতে হালচাষ করতে গিয়ে বজ্রপাতে জইন উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর হাওরে এ ঘটনা ঘটে। জইন উদ্দিন বোবরাপুর গ্রামের আছকির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের হাওরে নিজের জমিতে হালচাষ করতে যান কৃষক জইন উদ্দিন। এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য নজর আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


