ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে উপজেলা ১০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা প্রকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরনসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।