ছাতক প্রতিনিধি
ছাতকে মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের ৫৪তম বসন্ত রাসলীলা ধনীটিলা চৈতন্য মহাপ্রভুর আখড়ায় শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। রাসলীলা উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনিপুরী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কমলা সিংহ।
সমরজিৎ শর্ম্মার সভাপতিত্বে ও রাসলীলা উদযাপন কমিটির সদস্য সচিব মিলন সিংহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনিপুরী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি স্বপন কুমার সিংহ,
ইউপি সদস্য লাল মিয়া, বিজিবির নায়েক মনিরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন, পূজা উদযাপন কমিটির সভাপতি নিশি কান্ত সিংহ, মনিপুরী সমাজকল্যাণ পরিষদ ধনীটিলা শাখার সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র সিংহ, রাসলীলা উদযাপন কমিটির সদস্য পরিমল সিংহ, ঢাকা নাট্যকলার সদস্য কুঞ্জ কুমার সিংহ, বিধান সিংহ প্রমুখ। সভায় মনিপুরী আন্তঃফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ধনীটিলা ফুটবল দলকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। রাতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য।


