ছাতকে বাবুর্চি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে শাহজালাল বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের সামাদ মার্কেটে নির্বাচনে সভাপতি পদে কাপ-পিরিছ প্রতীকে ২৮ ভোট পেয়ে দিলবর আলী নির্বাচিত হয়েছে।
এছাড়া সহ সভাপতি পদে মিরাশ আলী আনারস প্রতীকে ২৩ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে সুমন মিয়া মই প্রতীকে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে আব্দুল মজিদ ও সদস্য পদে সেলিম মিয়া, জহুরুল হক, দুলাল মিয়া, আকবর আলী ও জুলুর মিয়া বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।