ছাতকে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আনজব আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া পুলিশ ফাঁড়ীর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনজব আলী দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে জাউয়াবাজার ইউনিয়নের খিদরাকাপন গ্রামে তার এক নিকটাতœীয়ের বাড়ীতে বসবাস করছেন। এক আতœীয়ের বাড়ী থেকে জাউয়া বাজার ফেরার পথে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের (সিলেট-জ-০৪-০১২০) চাপায় গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক বাসটিতে আটক করলে চালক পালিয়ে গেছে।