ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারা বিএনপির ঈদ পূর্নমিলনী সভা বুধবার বিকেলে ছাতক শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুর্নমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, অ্যাড.মঈনউদ্দিন আহমদ মল্লিক সুহেল।
এছাড়া বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাষ্টার ফজলুল করিম বকুল, নজরুল ইসলাম, প্রফেসার শাহ মতিউর রহমান, শামছুর রহমান শামছু, লায়েক শাহ, আবুল হোসেন, মোশারফ হোসেন, হারুন অর রশীদ, প্রমুখ।


