ছাতক প্রতিনিধি
ছাতকে বিএনপির সামাবেশ চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় সমাবেশ স্থল সহ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। শহরের আশা লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক। অনেকেই দোকানপাট ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে। যানবাহনের ছোটাছুটি ও দোকানপাটের সাটার লাগানোর শব্দে গোটা শহরবাসী আতংকিত হয়ে পড়েন। স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন সংঘর্ষ নিয়ন্ত্রন করার চেষ্টা করতে দেখা গেছে। তবে সংঘর্ষ বেশীক্ষন স্থায়ী না হওয়ায় সমাবেশ চলছিল ধারাবাহিকভাবেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি বিবদমান গ্রুপের আভ্যন্তরিণ কোন্দলের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ শুরু হলেও নেতাকর্মীদের মধ্যে পৃথক সেন্টিমেন্ট কাজ করতে দেখা গেছে। আগত নেতাকর্মীরা স্ব স্ব নেতার নাম উল্লেখ করে মিছিলে শ্লোগান দিতেও দেখা গেছে। এসময় দুটি খন্ড মিছিল সমাবেশ স্থলে আসার পথে আধিপত্য বিস্তার নিয়ে হঠাৎ মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। কথা কাটাকাাটর এক পর্যায়ে মিছিলকারী এক কর্মীর হাতে থাকা দলীয় পতাকা বাধা বাঁশ দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার পরই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির মিছিল ও সামবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কঠোর অবস্থান ছিল লক্ষনীয়। পুলিশের সতর্ক অবস্থানের কারণে সংঘর্ষ বেশিদুর গড়াতে পারেনি বলে অনেকেই মন্তব্য করেছেন।
জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলা ও নারায়গঞ্জে বিএনপির তিন কর্মী হত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, শেরেনুর আলী, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, নাদের আলম, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সামছুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গির আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন মহি, আবু হুরায়রা ছুরত, হিফজুল বারী শিমুল, আবু সুফিয়ান, সাবেক চেয়ারম্যান নজরুল হক, ইউপি চেয়ারম্যন আবুল হাসনাত, শামসুর রহমান বাবুল, লায়েক শাহ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা যুবদলের সভাপতি সদরুল আমিন সোহান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকী বিল্লাহ, লিজন তালুকদার, আব্দুল মুনম মামনুন সহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবেকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


