ছাতক প্রতিনিধি
রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা-নির্যাতন, ধর্ষণ বন্ধের দাবিতে ছাতকের বিভিন্ন এলাকায় শুক্রবার বাদ জুম্মা, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরে জাগ্রত ছাতকবাসীর উদ্যোগে ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাগ্রত ছাতকবাসীর আহবায়ক অ্যাড. সুফী আলম সুহেলের সভাপতিত্বে ট্রাফিক পয়েন্টের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাজমুল হোসেন, আলী আমজদ, আব্দুল মুনিম মামনুনসহ বিভিন্ন মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর বাজারে জাগ্রত মুসলিম জনতার ব্যানারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে মাও. ইসলাম উদ্দিন, মাও. জুবায়ের আহমদ,
মাও. জুয়েল আহমদ, মাও. এখলাছুর রহমান, মাও. ফজলুর রহমান, মাও. খালেদ আহমদ, ডা. রেদওয়ানুল হক আরজু, ইউপি সদস্য লিয়াকত আলী, মনির উদ্দিন, আসাদ আলী মেম্বার, আশকজর আলী মেম্বার, আব্দুর রহিম, মাও. শামীম আহমদ, মোহাম্মদ আলী, হাজী আব্দুল জব্বার, এনামুল হক, মামুন আহমদ, আব্দুল কাইয়ূম নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন, শফিক মিয়া, আহমদ হাসান, মাও. জুবেদ মিয়া, শাহিন তালুকদার,আফজাল হোসেন, জামাল আহমদ, মছব্বির মেম্বার, আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট, দক্ষিণ খুরমা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


