ছাতক প্রতিনিধি
ছাতকে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারী মোকাবেলায় স্থানীয় জনসাধারনের মাঝে বিতরণের জন্য লাফার্জ হোলসিম সিমেন্ট কারাখানার পক্ষ থেকে প্যাকেজাত গুড়া দুধ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ গোলম কবিরের কাছে হস্থান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে ২ হাজার ৪০০ প্যাকেট গুড়া দুধ হস্তান্তর করেন লাফার্জ হোলসিম কারখানার পক্ষে কারখানার সুরমা প্ল্যান্টের হেড অব প্রডাকশন আশিষ দত্ত।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান মুরাদ আহমদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও লাফার্জ হোলসিম কারখানার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


