ছাতকে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে প্রদর্শনীর সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে প্রদর্শনীর সার ও বীজ বিতরণ করা হয়। সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা ৭১ জন কৃষকদের মাঝে প্রদর্শনীর সার ও বীজ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদররুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, মানিকপুর গ্রামের কৃষক রুস্তুম আলী।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুর আলী, আনিসুজ্জামান, আলাউদ্দিন, সোয়েব আহমদ, পদ্ম মোহন সিংহ, বিদ্যুৎ কুমার তালুকদারসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। ৭১ জন কৃষকের মধ্যে বোরো চাষী ২৮ জন, ভুট্টা চাষী ১০জন, গম চাষী ৮জন, ডাল চাষী ১০জন, কৃপার (লতা জাতীয়) ৮ জন ও নন-কৃপার ৭ জন কৃষকের মাঝে বিনা মুল্যে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।