ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি

ছাতক প্রতিনিধি
ছাতকে মহান স্বাধীনতা দিবস ও ২৬শে মার্চ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর খুুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কাঞ্চনপুর-শাহ্জালাল বাজারে উত্তর খুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার খালিদ   
আহমদ খলিলের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সোমবার সকালে এ কর্মসুচীর উদ্বোধন হয়। অনুষ্ঠিত এ কর্মসুচীতে ৩শ’ ৬১জন শিক্ষার্থীসহ কাঞ্চনপুর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রক্তের গ্রুপ র্নিণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘আলো বাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন’র সাধারণ-সম্পাদক মুহিবুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান বিজয়, অর্থ সম্পাদক রুবেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা বেগম, সহ-প্রচার সম্পাদক ইব্রাহীম আলী। সদস্য কামরুজ্জামান মিটন, আবদুলাহ-আল মামুন শাহআলম, হাসান আহমদ, ইউসুফ আহমদ, জমির উদ্দিন, কাঞ্চনপুর গ্রাম উন্নয়ন সমাজকল্যাল সংস্থার উপদেষ্টা জামাল উদ্দিন, আব্দুর ছাত্তার, ছাইম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি তাপস আহমদ, সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, অর্থ-সম্পাদক দুলাল আহমদ নিলয়, প্রচার সম্পাদক দিলন আহমদ, সদস্য রুবেল, মাহমুদ, সমসের মঞ্জুর প্রমুখ।