ছাতকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি প্রণব দাস মিঠুর সভাপতিত্বে ও সহ-সভাপতি অমল রঞ্জর তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, আশিকুর রহমান, বঙ্কিম আচার্য্য, সমিতির কেন্দ্রিয়          সমাজকল্যাণ সম্পাদক দুলন তরফদার।
এছাড়াও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি মিতালী ভট্টাচার্য্য, নুরুল আমিন শাহানুর, সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন মনিক, অর্থ সম্পাদক সাইদুল আলম ডালিম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রণব চক্রবর্ত্তী, সহ-সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক খালেদ আল মামুন, শিক্ষক লিয়াকত আলী, কবির আহমদ, সঞ্জয় কর, হোসাইন আহমদ সুমন, বারিন্দ্র দেবনাথ, মঈন উদ্দিন, আশিষ কুমার দাস, আরিফুল ইসলাম, শাহেদা বেগম, আফরোজা বেগম, ইতি বসাক, সুরভী চক্রবর্ত্তী, শাহানাজ বেগম, সোলেমান হক, বিজয় ভুষন দাস, মানিক মিয়া, সুলতান মাহমুদ, সেলিম আহমদ, দুলাল হাওলাদার, রাজিব দাস, সিরাজ আলী, আতিক উল্লাহ, নির্মল পুরকায়স্থ, হেমেন্দ্র কুমার দাস, মফিজুর রহমান, পারভিন বেগম, তন্নী বেগম প্রমুখ।
সভা শেষে তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপিয়া এষ’র অকাল মৃত্যুতে শিক্ষকরা গভীর শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।