ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে অভিমান করে বিষপানে মারা গেছে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূ। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দের ইউনিয়নের দিঘলী-ভেরাজপুর গ্রামের লেগুনা চালক তাজ উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খাদিজা তার স্বামীর বাড়ীতে ভাত রান্না করা নিয়ে শ্বাশুড়ী আনফুল বেগমের সাথে ঝগড়া হয়। এর কিছু সময় পর গৃহবধূ খাদিজা বোতলে রাখা (বিষ) কিটনাশ পান করে ছটফট করতে থাকে। প্রতিবেশী লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় খাদিজার মৃত্যু হয়।
ছাতক থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূ খাদিজার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ওই গৃহবধূর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে খাদিজার পিতার বাড়ির লোকজন খাদিজার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।


