ছাতকে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত দস্তিদার(৭৫)’র রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি কৈতকের শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। এসময় ছাতক থানার এসআই আনোয়ার হোসেনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত দস্তিদার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের মৃত উমেশ চন্দ্র দস্তিদারের পুত্র। সোমবার সকালে সাড়ে ৭টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া (৭০)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি রবিবার বিকেলে ৪টায় সিলেট নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেন। রবিবার বাদ জোহর রাষ্ট্রয়ী মর্যাদা শেষে সিলেটেই দাফন সম্পন্ন করা হয়েছে বলে ছাতক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সূত্রে জানা গেছে। দু’ মুক্তিযোদ্ধার মৃত্যুতে ছাতক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া ও সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা।