ছাতকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু’র সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। একজন আদর্শ দেশ প্রেমিকের পাশাপাশি তিনি ছিলেন জাতির জনকের একজন পরীক্ষিত সৈনিক। স্বাধীনতা পরবর্তী সময়ে ছাতকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তার অপরিসীম অবদান অনস্বীকার্য। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, অ্যাড. আশিক আলী, চান মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির, হাজি নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, যুক্তরাজ্য আওয়ামী নেতা সেলিম সিদ্দীকি, আওয়ামী নেতা মোহন্ত রায়, ছাতক সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, সাব্বির আহমদ, নুরুল ইসলাম, জামাল আহমদ, সামছু মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল কাহার, মাফিজ আলী, সেবুল চৌধুরী, নজমুল হোসেন, ইশতিয়াক রহমান তানভীর, উপজেলা সহসভাপতি রাসেল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মাহবুব আলম, উপ গণশিক্ষা সম্পাদক আশিকুর রহমান রিয়াদ প্রমুখ।
সভা শেষে বাদ জোহর মরহুম আব্দুস ছালাম স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।