ছাতক প্রতিনিধি
ছাতকে ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার সকালে সিংচাপইড় ইউনিয়নের কালীপুর পয়েন্টে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল।
আব্দুল মনাফ গেদা মিয়ার সভাপতিত্বে ও সাজুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, জাউয়াবাজার মাক্রো শ্রমিক শাখার সভাপতি আব্দুল করিম, স্থানীয় হাতিদ মিয়া, আব্দুস সোবহান, লালু মিয়া, কালন মিয়া, মজিদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, কামাল আহমদ, কাউসার আহমদ, বুরহান মিয়া, আব্দুল আলিম, খলিল আহমদ, লিলু মিয়া, ফয়ছল আহমদ, আব্দুল খালিক, সুন্দর আলী প্রমুখ।
সভা শেষে মিজানুর রহমানকে সভাপতি ও নাজমুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ব্যাটারী চালিত অটোরিক্সা(টমটম)মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলিম খাঁ, সহ-সাধারন সম্পাদক তহুর আলী, অর্থ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক শাহ আলম, ক্রিড়া সম্পাদক খলিল মিয়া, সদস্য শায়েস্তা মিয়া, আকিক মিয়া ও নকিব উল¬াহ।


