ছাতকে ব্র্যাকের চাল ও অর্থ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে ব্র্যাকের উদ্যোগে হাওর অঞ্চলের দ্রুত ত্রাণ তৎপরতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ব্র্যাক গোবিন্দগঞ্জ এরিয়া অফিস থেকে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী   
কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
এসময় উপজেলার ২৫৩ জন ক্ষতিগস্ত কৃষকদের প্রতিজনকে ৩০ কেজি চাল ও নগদ ৫’শ টাকা করে প্রদান করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ব্র্যাক-প্রগতি সুনামগঞ্জ জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মিতালী ধর, এরিয়া মনিটর মিনহাজ আলী, এরিয়া শিক্ষা প্রোগ্রামার কামাল পাশা, এলাকা ব্যবস্থাপক (প্রগতি), জয়দেব মন্ডল, এলাকা ব্যবস্থাপক (দাবী) খলিলুর রহমান, শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার স্বাস্থ্য বুরহান উদ্দিন, ব্র্যাকের চন্দন মন্ডল, আনোয়ার হোসেন, মামুনুর রশীদ, রফিকুল ইসলাম, আরফাতুল ইসলাম, রফিকুল ইসলাম, জিহাদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।