ছাতকে ভারতীয় বিড়ি জব্দ

ছাতক প্রতিনিধি
ছাতকে পরিত্যাক্ত অবস্থায় ৮৪ হাজার ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন কাষ্টম এলাকার সুরমা নদীর তীরে ৩টি বস্তায় ভর্তি এসব বিড়ি জব্দ করে নোৗ পুলিশের নায়েক ডালিম উদ্দিন ও কনষ্টেবল তপন কুমার সিংহ। এ ব্যাপারে নৌ-পুলিশ ফাঁড়িতে একটি জিডি নং ২৭ এবং ছাতক থানায় পৃথক জিডি নং-৯৪৪ করা হয়েছে। পরে জব্দ করা এসব বিড়ি ছাতক থানায় রাখা হয়েছে। জব্দকৃত এসব বিড়ির বাজার মূল্য ৮৪ হাজার টাকা।