স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামে পুলিশ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ অভিযানে ১৯৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
এ সময় মদ সহ দক্ষিণ বড়কাপন গ্রামের সুরুজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো.জয়নাল (৩২) কে আটক করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরির্দশক সুয়েব আহমদ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


