ছাতকে ভারতীয় মদসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় মদসহ বশর মিয়া (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তার নিজ বাড়ী থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। সে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত হুশিয়ার আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই তরিকুল ইসলামকোনা পাড়াগ্রামে অভিযান চালিয়ে বিক্রির জন্যে নিজ বসত ঘরে মজুদ রাখা ভারতীয় ৪০ বোতল অফিসার চয়েস ও ২০ বোতল বুটকা   জাতের মদসহ তাকে গ্রেফতার করেন। আটককৃত মদের মুল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।