ছাতকে ভারতীয় মদসহ যুবক আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় মদসহ রাজীব দাস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে তাকে আটক করা হয়। রাজীব দাস উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের মৃত সদয় দাসের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মোহাম্মদ আলী শহরের শহীদ মিনার চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ রাজীবকে আটক করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আটকের কথা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।