ছাতক প্রতিনিধি
ছাতকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্ত্বরে ৪টি পরিবারকে ৪টি করে ছাগল ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। উপকারভোগীরা হলেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাঁশটিলা গ্রামের কুতুব আলীর স্ত্রী আফিয়া বেগম, কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের শফিক আলী, ছাতক সদর ইউনিয়নের
মাছুখালী গ্রামের আব্দুল করিম ও পৌর শহরের চরেরবন্দ এলাকার দিলোয়ারা বেগম।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয় থেকে উপজেলার চরমহলা, জাউয়াবাজার, কালারুকা ও ইসলামপুর ইউনিয়নের ২৫ জনকে ১হাজার ৫শ’ থেকে ২ হাজার ৫শত টাকা করে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।


