ছাতকে ভুমি সেবা সপ্তাহ পালিত

ছাতক প্রতিনিধি
ছাতকে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে পৌর শহরের এক বর্ণ্যাঢ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত ভুমি উন্নয়ন কর পরিশোধ করুন-আপনার ভুমি নিষ্কন্ঠক রাখুন এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার সকালে উপজেলা ভুমি অফিস থেকে র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভুমি ব্যবস্থাপনায় দক্ষতা, সচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় ভুমি সেবা পৌঁছে দেয়ার জন্য ভুমি সেবা সপ্তাহ পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।