ছাতক প্রতিনিধি
ছাতকে নামজারী, খাজনা আদায় ও ভূমি সংক্রান্ত জটিলতা বিষয়ে সেবাগ্রহীতদের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভূমি অফিসের সেবা গ্রহীতাদের বসার স্থানে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। গণ-শুনানী করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. সাবেরা আক্তার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার।
নামজারী ও ভূমি সংক্রান্ত নিজ নিজ জটিলতা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলার মানসীনগর গ্রামের গোলাম কদ্দুছ, নোয়ারাই গ্রামের মেহেদী চৌধুরী, নইরমপুর গ্রামের আজমান আলী বাঁশখালা গ্রামের রূপা মিয়া, ঝামক গ্রামের তাহিদুল ইসলাম, ফকিরটিলা গ্রামের হাজী আশিদ আলী, জাউয়ার আলী ইমরান কদর, বাতিরকান্দি গ্রামের ছায়া বেগম, জালালিচর গ্রামের রুহল আমিন, প্রথমাচর গ্রামের রফিকুজ্জামান,
মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আব্দুস সালাম ও রহমতবাগ এলাকার হুছনা বেগম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. সাবেরা আক্তার জটিলতার বিষয়ে সমাধানের আশ্বাস দেন এবং ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


