ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জারিমানা

স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলা দোয়ারাই ও গোবিন্দগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়।
সোমবার সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম’র নেতৃত্বে অভিযানে ৭টি প্রতিষ্ঠান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু এবং চালের বাজার তদারকি করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
তদারকি কাজে সহযোগিতা করেন র‌্যাব ৯, স্থানীয় সাংবাদিক ও বাজার কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।