ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যক্তির কারাদণ্ড

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় ও দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান। দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্টের ডায়না হোটেল এন্ড রেস্টুুরেন্ট থেকে ১লাখ ৫০ হাজার টাকা, বুরাইয়া হোটেল এন্ড রেস্টুুরেন্ট থেকে ১ লক্ষ টাকা, সোনার বাংলা      
হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ১ লক্ষ টাকা, লন্ডন হোটেল এন্ড রেস্টুুরেন্ট থেকে ৫০ হাজার টাকা, নিজাম উদ্দিনের বিরানী হাউজ থেকে ১০ হাজার টাকা, বিছমিল্লাহ হোটেল এন্ড রেস্টুুরেন্ট থেকে ১০হাজার টাকা ও বনফুল এন্ড কোং থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ মালামাল প্রদর্শন ও বিক্রি করার অপরাধে ফুলকলি সুইটমিটকে ৫০হাজার টাকা জরিমানা ধার্য করা হলে অনাদায়ে দোকানের ম্যানেজার রুয়েল আহমদ মুন্নাকে ১৫দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে কম্পিউটারে উচ্চ শব্দে গান বাজানো ও কম্পিউটারে নীল ছবি সংগ্রহ করে রাখার অপরাধে আল-আমিন নামের এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। অভিযান চলাকালে র‌্যাব-৯ এর এসএসপি আফজাল হোসেন, বিএসটিআই’র মাঠ কর্মকর্তা রকিবুল হাসান রিপন উপস্থিত ছিলেন।