জাউয়াবাজার প্রতিনিধি
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ দু’জনকে আটক হয়েছে। আটককৃতরা হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে সখই মিয়া (৪৪) ও একই উপজেলার ছেদারগাঁও গ্রামের লাল মিয়ার পূত্র কাচা মিয়া (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাফন সংলগ্ন একটি বিলে একটি ইঞ্জিন চালিত নৌকায় রাখা ২৯১ বোতল ভারতীয়
অফিসার্স চয়েজ মদসহ তাদের আটক করা হয়। আটককৃত মদের বর্তমান বাজার মুল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বিকেলে পুলিশ বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


