ছাতক প্রতিনিধি
ছাতকে মায়ের নামে মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন ছাতক পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, তরুণ ব্যবসায়ী সাদমান মাহমুদ সানি। মা নাজমা চৌধুরীর নামে এ জামে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সানির পিতা আব্দুল কাহার রঞ্জু।
সম্প্রতি মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আফরোজ মিয়া, রশিদ আহমদ খছরু, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, আছাব মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, ব্যবসায়ী আলাউদ্দিন, এখলাছ খান, আনিছুর রহমান চৌধুরী সুমন, ছাতক সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রঞ্জন কুমার দাস, ব্যবসায়ী লোকমান হোসেন, হাজী আতিকুর রহমান, হাজী শাহ জাহান, মাও.আব্দুল্লাহ আল মামুন, আতিকুল হক, বাদল মিয়া, বাবুল মিয়া, কুহিন চৌধুরী, খায়ের উদ্দিন, আবুল হোসেন, পাবেল আহমদ, মুরাদ আহমদ, তারেক আহমদ, আলাল আহমদ, মতিউর রহমান, হাফিজ আব্দুল্লাহ, ইকবাল মাহমুদ জনি, আলী হোসেন, যুবলীগ নেতা আশিক মিয়া, রুবেল আহমদ, সাদ্দাম হোসেন, গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম কাজল, শাওন আহমদ, মামুন আহমদ, কাওছার আহমদ, জাহাঙ্গীর হোসেন, আলিফ আল আহসান, আল আমিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


