জাউয়া প্রতিনিধি
জেলা পরিষদের বরাদ্দে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের ভাতগাও গ্রামে মসজিদ-মন্দিরের সংস্কার কাজের ্উদ্যোগ নেয়া হয়েছে। এলক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ভাতগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের মক্তব নির্র্মাণের জন্য ১ লক্ষ টাকা এবং রাখাল ঠাকুর দেবস্থানের সংস্কার কাজের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। মসজিদে মক্তব নির্মাণ এবং দেবস্থানের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মসজিদে মক্তব নির্মাণ এবং দেবস্থানের সংস্কার কাজে বরাদ্দ দেওয়ার জন্য সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুুকুট, জেলা পরিষদের সদস্য আব্দুস শহীদ মুহিত, মহিলা সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ভাতগাঁও ইউপি সদস্য কামাল উদ্দিন, রাখাল ঠাকুর দেবস্থান পরিচালনা কমিটির সভাপতি নিশি রঞ্জন দাসসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


