ছাতকে মাছুখাল বাঁধে পানি ঢুকছে বিভিন্ন পয়েন্ট দিয়ে

তপন জ্যোতি তপু, ছাতক
ছাতক তথা জেলার বৃহৎ দেখার হাওরের মাছুখালি বাঁধ রক্ষ্রা প্রাণপণ চেষ্টা চালিয়ে এলাকার কৃষক। অনেক চেষ্টা করে বাঁধটি এখন পর্যন্ত টিকিয়ে রাখা হলেও হাওরের দোযারাবাজার, সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি ঢুকে ইতিমধ্যে হাওরটির অনেক জমির ফসল পানিতে তলিয়ে গেছে। কিন্তু হাওরের মাছুখালি বাঁধটি টিকিয়ে রাখতে পারলে অনেক জমির ফসল রক্ষা হবে বলে স্থানীয় কৃষকদের ধারণা।
স্থানীয় কৃষকরা জানান  ছাতক, সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার    
এ ৪টি উপজেলা নিয়ে এ হাওরের অবস্থান। এ হাওরে  রয়েছে কয়েক লক্ষ একর জমির ফসল।
এদিকে জাউয়া বাজার ইউনিয়নের মউয়াল হাওর দিয়ে পানি ঢুকে মউয়ালু হাওর, কালেঙ্গা বিল, গুয়া বিল, কুড়ি বিলসহ বেশ কয়েকটি হাওর এর ফসল পানিতে সম্পূর্ণ রূপে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য  আঙ্গুর মিয়া।
এছাড়াও জাউয়াবাজার ইউনিয়নের তেরা বিল, গুগলিছড়া, গজারি ছড়া, চাওলী হাওর, হুরুয়া বিল, হরার বিল, সাউদে গাও, কৈতক, আগিজাল, রাউলি হাওরের জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক জানান, পাহাড়ি ঢল ও রৃষ্টির পানিতে উপজেলার প্রায় ১ হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।