ছাতক প্রতিনিধি
ছাতকে মাছুম আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ই্ফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের পত্রিকা এজেন্ট আব্দুল হকের বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিররাই জামে মসজিদের ইমাম মাও. গিয়াস উদ্দিন। ইফতার মাহফিলে ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক আজির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, তমাল পোদ্দার, মহবুব আলম সাদেক, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, তজুম্মুল আলী মেম্বার, হাজী মতিউর রহমান, মাও. জাকির হোসেন, ব্যবসায়ি শামীম আহমদ, দানিছ মাহমুদ, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


