ছাতক প্রতিনিধি
ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে আনছর আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শনিবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর (ফকিরবাড়ি) গ্রামের সুনাইবিলে এ ঘটনা ঘটে। আনছর আলী গ্রামের মৃত আহমদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে গ্রামের অন্যান্যদের সাথে আনছর আলীও সুনাই বিলে পলোবাওয়া
উৎসবে যোগ দেয়। এক পর্যায়ে বজ্রপাতসহ ঝড় শুরু হলে ভয়ে বাড়ি ফেরার জন্য দৌঁড়ে আসার সময় বোর জমির উঁচু আইলে হুছট খেয়ে পড়ে জ্ঞান হারান আনছার আলী। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।


