ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন মিয়া(২৫) নামের এক মাতালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের মৃত মজই আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. মেজাহারুল ইসলামের হাসপাতাল অভ্যন্তরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা অবস্থায় মাতাল সুমন মিয়া সেখানে হামলা চালায়। এসময় ডাক্তারের চিৎকার শুনে হাসপাতালে আসা লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে রাতেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।


