ছাতক প্রতিনিধি
ছাতকে মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসানুল হাসান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক দেলোয়ার হোসেন খান, এসএসকেএস পরিচালিত সূর্য্যহোসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল¬াহ আল মামুন, গীতা পাঠ করেন, শিক্ষার্থী প্রশান্ত দাস তুষার।
- মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালন
- ধর্মপাশায় বিএনপির সদস্য সংগ্রহের প্রস্তুতি সভা

